যবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থেমে থেমে চলা প্রায় ঘণ্টাখানেক এ সংঘর্ষে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে …