চাঁদা দাবি করে ছাত্রদল নেতা বললেন, ‘হোলাহাইনের চা–নাশতার টেয়া’
এক মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সিদ্ধান্তটি অনুমোদন করেন। এর আগে গতকাল …