সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে এ …