ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন এনেছে সৌদি আরব
সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়মে ওমরাহ করতে ইচ্ছুকদের এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাসের বদলে একমাস করা হয়েছে। তবে সৌদি আরবে ঢোকার পর সেখানে আগের মতোই তিন মাস পর্যন্ত থাকা যাবে, একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আল অ্যারাবিয়া। নতুন এই নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। …