কথাই যখন অস্ত্র, অশ্লীলতাই তখন ছদ্মবেশহীন নীতি
২০২৬ সালের ৫ই এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কূটনীতির পথ না ধরে, ব্যবহার করলেন কুরুচিপূর্ণ ভাষা। রাস্তার মারামারির ভাষায় সারা বিশ্বে প্রচারিত ইরানের প্রতি তাঁর বার্তাটি ছিল কারাগারের দেয়ালে আঁচড়ে লেখা হুমকির মতো: “ওপেন দা ফাকিং স্ট্রেইট, ইউ ক্রেজি বাস্টার্ডস, অর ইউ উইল বি লিভিং ইন হেল” সময়টা ছিল বিদঘুটে। বাক্যগঠন আরও খারাপ। শেষের …