ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল চলাচল বন্ধ
ময়মনসিংহের গৌরীপুরে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালক দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গণমাধ্যমকে …