বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
বিসিবি নির্বাচনের প্রায় এক মাস পর নতুন পরিচালনা পর্ষদ নিয়ে একটি অনিশ্চয়তার অবসান হয়েছে। বিসিবির পরিচালক হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার সকালে। তার অন্তর্ভুক্তিতে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন হচ্ছেন রুবাবা দৌলা। গত মাসে …