তাসনিম নিউজের প্রতিবেদন . যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘অব্যবহৃত’ রয়েছে বলে দাবি ইরানের
মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বলেছেন, যুদ্ধ চলাকালীন সময়ে ইরানি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডের ওপর ‘সম্পূর্ণ আকাশ শ্রেষ্ঠত্ব’ বজায় রেখেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা “অব্যবহৃত” রয়েছে, শনিবার তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের “ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত রয়ে গেছে”। সংঘাতজুড়ে ইরানি …