ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ
বরিশাল-ভোলা সেতুর দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় তারা শাহবাগ চত্বর অবরোধ করেন। এতে শাহবাগ হয়ে যেসব রুটের গাড়ি নিয়মিত চলাচল করে সেগুলো যানজটে আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আন্দোলনকারীদের একজন বলেন, ‘ভোলা থেকে বরিশাল পর্যন্ত …