টেকসই গণতন্ত্র-জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী
স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গড়ে ওঠেনি। এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়নযাত্রায় …