জাদুকাটায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলায় ৩২৪ জনের নামে মামলা
খনিজ বালি-পাথরসমৃদ্ধ জাদুকাটা নদীর পাড় কাটা ঠেকাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও বালি চুরিতে জড়িত ৩২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলাটি করা হয়। মামলায় উপজেলার জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়ার আবু লাহাব, আবু তালিব, ইকবাল, আবুবক্কর, লাউরগড়ের খাজা মাইনুদ্দীন, বালিয়াঘাটের সাদ্দাম, তরং গ্রামের নজির, ঘাগটিয়ার তাওহিদ, …