নড়াইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় ইমদাদ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত ইমদাদ শেখ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সিরাজুল শেখের ছেলে। …