‘গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে কেমন হবে গণভোট’

ফন্ট সাইজ:
0Shares
Post Views: 7

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন। এটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পাথেয়। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম, এ নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তিনি এসব কথা বলেন। জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল।

কবির জন্মভিটায় এই প্রথমবার প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজউকের সদস্য গিয়াস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।