কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে ১৩ জন গ্রেফতার
বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রামে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় নাশকতাবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলা ৪নং পাইকেরছড়া ইউনিয়ন …