নিখোঁজের ১১ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন গাইবান্ধার শান্তনা
অবৈধপথে ভারত যাওয়ার ১১ বছর পর অবশেষে দেশে ফিরলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিখোঁজ নারী শান্তনা বেগম (৪৫)। ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্র থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা শান্তনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে। স্থানীয় …