ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে আড়াইহাজারে ভাবির কাছে টাকা ধার চেয়ে না পেয়ে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ জুলাই রাতে ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান দেবর …