গাজীপুরে বিএনপির ১৫ নেতানেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতানেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ; মহানগর বিএনপির সাবেক …