পাহাড়ে সেনা উপস্থিতি বাড়ানোর তাগিদ
পার্বত্য অঞ্চলে শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সম্প্রতি সংগঠনটি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বর্মাছড়ি এলাকায় নতুন ঘাঁটি গড়ে তুলেছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা কম থাকায় সন্ত্রাসীদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন সাধারণ পাহাড়ি ও বাঙালিরা। বর্মাছড়ি এলাকাটি খাগড়াছড়ি সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে …