উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দৌচালা ছাউনি ঘরের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন বিকালে রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকায় আরও একটি অভিযান চালানো …