ময়মনসিংহের গৌরীপুরে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে চালক দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গণমাধ্যমকে জানান,
“ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে।”
তিনি আরও জানান, “ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।”
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিলের ১০ম দিনের শুনানি চলছে
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে মাঠে নামছে ১৭ হাজার পুলিশ
‘এই বেয়াদব ছেলে, গেট আউট’ রাকসুর জিএসকে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
ডিএনএর সহ-আবিষ্কারক জেমস ওয়াটসন আর নেই
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন
আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মঞ্জুরুল ইসলাম
টিকটকে প্রেম, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।