ইরানের প্রস্তাব

হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি দিতে হবে ইরানি মুদ্রায়

ফন্ট সাইজ:
0Shares

ইরানের সংসদীয় কমিটির এক প্রস্তাব অনুযায়ী, হরমোজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি হিসেবে ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়াল’ পরিশোধ করতে হবে।

শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনসুলেট জেনারেলের এক এক্স (সাবেক টুইটার) বার্তার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এই প্রস্তাবটি তুলে ধরেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নিজস্ব মুদ্রার ব্যবহার নিশ্চিত করতেই তেহরান এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।