জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০) ও মো.মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুল মিয়া (৩৮) ও মহিনর হোসেন, মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), সরিষাবাড়ী উপজেলার মো.জুগলু মিয়া (৪৪) ও মো.জরুরুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে একটি পিকআপ, একটি ভ্যান ও একটি অটোরিকশায় করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালান। পরে গাড়িতে থাকা প্রায় ৩ হাজার লিটার পেট্রলসহ সাতজনকে স্থানীয় লোকজন আটক করেন। আজ সকালে পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।