সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফন্ট সাইজ:
0Shares
Post Views: 34

সিলেটের জেলা প্রশাসক বা ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মি. আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।

তবে, ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে সেটি সম্পর্কে কিছু জানানো হয় নি সরকারের পক্ষ থেকে।

তবে কয়েকদিন আগে সিলেটের শাহজালাল মাজারের দান বাক্স ব্যবস্থাপনায় স্বচ্ছতা তৈরি করতে উদ্যোগ নেওয়ার পর আলোচনায় এসেছিলেন সিলেটের জেলা প্রশাসক।

মাজারের পুরনো দানবাক্স সিলগালার পাশাপাশি নতুন দানবাক্স বসানো হয়েছিল। সেই সাথে নজরদারি করতে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়। এ নিয়ে আপত্তি তুলেছিলেন মাজারের কয়েকজন খাদেম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।