বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, দাম কমছে কতটা?

পেঁয়াজ বিডিএক্সপ্রেস
ফন্ট সাইজ:
0Shares
Post Views: 11

প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে, যা আমদানিকারকরা ইতোমধ্যে বন্দর থেকে খালাস নিয়েছেন।

২০২৩ সালের মার্চ থেকে বিভিন্ন অজুহাতে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ২৫ আগস্ট প্রথম চালানে ১৫ টন, ২৮ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টন এবং ১ সেপ্টেম্বর রাতে তৃতীয় চালানে আরও ১৫ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আরও পড়তে পারেন: চড়া সবজির বাজারে ক্রেতার ‘দেয়ালে পিঠ’

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। শহরের বড় বাজারের মুদি দোকানদার আশিষ কুমার দে বলেন, ‘গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকা ছিল। এখন ৭০ টাকায় বিক্রি করছি।’

প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর বলেন, ‘আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ রেখেছিল। পরে ভারতও রফতানি বন্ধ করে দেয়। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।’

এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বন্দর থেকে চালান খালাসের কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, গত সোমবার থেকে রোববার পর্যন্ত এসএম ওয়েল ট্রেডার্স ৬০ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আড়াই বছর পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুটি চালানে ৪৫ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে এবং খালাস শেষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।’

টুইটারে বিডিএক্সপ্রেস

  • জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বামীকে হারিয়ে বাইশ বছরেই বিধবা রাখি

    জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বামীকে হারিয়ে বাইশ বছরেই বিধবা রাখি

    Post Views: 81 “আমি কি বিধবা! আমার বিধবা হওয়ার বয়স হইছে, বলেন? আমার মাত্র ২২ বছর বয়স।” হাতজোড় করে কথা গুলো বলছিলেন মারিয়া সুলতানা। দিনটা ছিলো ১৮ ই জুলাই ২০২৪ ঢাকা মেডিকেলে স্বামীর লাশ সামনে রেখে হতবিহ্বল মারিয়া সুলতানা রাখি সেদিন বারবার শুধু একই কথা বলছিলেন। কখনো অঝোরে কেঁদেছেন, আবার কখনো ফুঁসে উঠেছেন রাগে-ক্ষোভে। আবার…

  • সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন বার্তা

    সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন বার্তা

    Post Views: 35 সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি বিশেষ সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।…

  • ‘আমাদের আঙুল ট্রিগারে’- যুদ্ধবিরতি নিয়ে ইরান

    ‘আমাদের আঙুল ট্রিগারে’- যুদ্ধবিরতি নিয়ে ইরান

    Post Views: 26 যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা শত্রুকে বিশ্বাস করি না।” তিনি আরও বলেন, “আমাদের আঙুল ট্রিগারে আছে। কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে,…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।