ব্রাজিলে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন

ফন্ট সাইজ:
0Shares

আমাজন রেইনফরেস্টের ধারে ব্রাজিলের বেলেম শহরে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP30)। সাম্প্রতিক জলবায়ু বিপর্যয় এবং তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক উপস্থিতির মধ্যেই শুরু হলো এবারের সম্মেলন।

দক্ষিণ ব্রাজিলের পারানা প্রদেশে গত শুক্রবার টর্নেডো আঘাত হানে, যা রিও বোনিতো দো ইগুয়াকু শহরকে প্রায় ধ্বংস করে দেয়। এতে অন্তত ৬ জন নিহত ও ৭০০ জনের বেশি আহত হন।
এই ঘটনা গত বছরের মে মাসে রিও গ্র্যান্ডে দো সুলে ভয়াবহ বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির স্মৃতিকে আরও তীব্র করেছে।

জলবায়ু সংকট ও ক্রমবর্ধমান চরম আবহাওয়ার ঘটনাগুলো এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে, গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকা সত্ত্বেও এ বছর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম।
মাত্র ১৬০টি দেশ উপস্থিতি নিশ্চিত করেছে যা সাম্প্রতিক COP সম্মেলনগুলোর মধ্যে সর্বনিম্ন।
তুলনামূলকভাবে, গত বছর আজারবাইজানে অনুষ্ঠিত COP29 এ অংশ নিয়েছিল ১৯৫টি দেশ।

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর যুক্তরাষ্ট্র, চীন ও ভারত শীর্ষ নেতারা এবারের সম্মেলনে অনুপস্থিত।
আয়োজক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা-র সঙ্গে যোগ দিয়েছেন কেবল তিনজন লাতিন আমেরিকান নেতা হন্ডুরাসের জিওমারা কাস্ত্রো, কলম্বিয়ার গুস্তাভো পেট্রো এবং চিলির গ্যাব্রিয়েল বোরিক।

তবুও, কূটনীতিক, বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের মিলিয়ে প্রায় ৫০ হাজার অংশগ্রহণকারী ১১ দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এবারের COP30 এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
এজেন্ডায় রয়েছে- কার্বন নিঃসরণ কমাতে নতুন জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য COP29-এ গৃহীত অর্থায়ন প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা।
আমাজন রেইনফরেস্টে সম্মেলন আয়োজন ব্রাজিলের জন্য এক প্রতীকী সুযোগ তৈরি করেছে, যা বন উজাড়, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ন্যায়ের মতো আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করছে।

যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা- জাতিসংঘ
ট্রাম্প তথ্যচিত্র ইস্যুতে বিবিসির ক্ষমা, আইনি হুমকি ট্রাম্পের
মার্চের পর প্রথম রপ্তানি পতন, শুল্ক বিরোধে নতুন চাপে চীন
মামদানিকে দেশছাড়া করার পায়তারা ট্রাম্পদলীয় নেতাদের
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।