প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।
যশোরের বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে, যা আমদানিকারকরা ইতোমধ্যে বন্দর থেকে খালাস নিয়েছেন।
২০২৩ সালের মার্চ থেকে বিভিন্ন অজুহাতে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ২৫ আগস্ট প্রথম চালানে ১৫ টন, ২৮ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টন এবং ১ সেপ্টেম্বর রাতে তৃতীয় চালানে আরও ১৫ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।
আরও পড়তে পারেন: চড়া সবজির বাজারে ক্রেতার ‘দেয়ালে পিঠ’
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। শহরের বড় বাজারের মুদি দোকানদার আশিষ কুমার দে বলেন, ‘গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকা ছিল। এখন ৭০ টাকায় বিক্রি করছি।’
প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর বলেন, ‘আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ রেখেছিল। পরে ভারতও রফতানি বন্ধ করে দেয়। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।’
এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বন্দর থেকে চালান খালাসের কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, গত সোমবার থেকে রোববার পর্যন্ত এসএম ওয়েল ট্রেডার্স ৬০ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আড়াই বছর পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুটি চালানে ৪৫ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে এবং খালাস শেষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।’
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিতর্ক এড়িয়ে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনার লক্ষ্য যুক্তরাষ্ট্র, প্রস্তাবটি পর্যালোচনা করছে, জানিয়েছে অ্যাক্সিওস। রবিবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছে, তবে পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ে স্থগিত রাখার কথা বলেছে। অ্যাক্সিওস নিউজ সাইটের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যে পাকিস্তানসহ…
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। রবিবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে…
মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বলেছেন, যুদ্ধ চলাকালীন সময়ে ইরানি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডের ওপর ‘সম্পূর্ণ আকাশ শ্রেষ্ঠত্ব’ বজায় রেখেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতা “অব্যবহৃত” রয়েছে, শনিবার তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, জেনারেল রেজা তালাই-নিক বলেছেন, ইরানের “ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত রয়ে গেছে”। সংঘাতজুড়ে ইরানি…
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।