যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে।
হামলার আশঙ্কায় ইরান তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর, ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে জোরদার কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। তুরস্কে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তেহরান জানিয়েছে, হামলার হুমকির মধ্যে কোনো আলোচনায় বসবে না এবং দেশ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান এক হাজার নতুন কৌশলগত ড্রোন যুক্ত করেছে বলে দাবি করেছে।
চীন ও রাশিয়া সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে আলোচনা জোরদারের আহ্বান জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।