ট্রেন্ডিং

সৌদি আরবে ঈদ হচ্ছে শুক্রবার

ফন্ট সাইজ:
Shares

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শেষ হতে যাচ্ছে ৩০ দিনে। আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

১৮ মার্চ, ২০২৬ বুধবার রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশিত হয়েছে খালিজ টাইমসে।

খবরে বলা হয়, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে পবিত্র ঈদুল ফিতর।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস। আর শাওয়াল হলো দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বব্যাপী উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top