ইসরায়েলি সেনাবাহিনী রবিবার সেনাবাহিনী জানিয়েছে, পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে আলপিনিস্ট ইউনিট, এরা প্রথমবারের মতো সিরিয়ার গোলান মালভূমি থেকে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে এবং সীমান্ত বরাবর একটি ‘সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’ পরিচালনা করেছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ৮১০তম ব্রিগেডের কমান্ডাধীন আলপিনিস্ট ইউনিটের সৈন্যরা লেবানন সীমান্তে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ করতে একটি ‘সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান সম্পন্ন করেছে’।
বিবৃতিতে বলা হয়েছে, বাহিনীটি অধিকৃত গোলান মালভূমির সিরীয় হারমন এলাকা (জাবাল আল-শেখ) থেকে গভীর বরফের মধ্যে দিয়ে পায়ে হেঁটে দক্ষিণ লেবাননের মাউন্ট ডোভ (শেবা ফার্মস)-এর দিকে অগ্রসর হয়ে জটিল পার্বত্য ভূখণ্ডে অভিযান পরিচালনা করেছে।
বিবৃতি অনুসারে, সৈন্যরা পার্বত্য কমান্ডো ইউনিটের বিশেষ সক্ষমতা ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থান পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের অবকাঠামো শনাক্ত করার কাজ করেছে।
কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল এবং ২০২৪ সালে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর এই বাফার জোনেও তাদের বিস্তার ঘটায়।
২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে চালানো এক হামলার পর থেকে ইসরায়েল লেবাননের ওপর বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১,১৪২ জন নিহত এবং আরও ৩,৩১৫ জন আহত হয়েছেন।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলছে, যাতে নিহত হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে ১,৩৪০ জনেরও বেশি মানুষ। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।