বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ

কঠোর হুঁশিয়ারি

‘আমাদের আঙুল ট্রিগারে’- যুদ্ধবিরতি নিয়ে ইরান

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা শত্রুকে বিশ্বাস করি না।”

তিনি আরও বলেন, “আমাদের আঙুল ট্রিগারে আছে। কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে আমরা পাল্টা পদক্ষেপ নেব।”

ইরানের এই বিবৃতি এমন এক সময়ে এল, যখন ইরান ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

যদিও কাতার জানিয়েছে যে, ইরান ও আমেরিকার মধ্যে কোনো সরাসরি আলোচনা হবে না।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/our-finger-is-on-the-trigger-iran-on-ceasefire/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ