জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়।
এর আগে এই বিলের ওপর আসা কয়েকটি সংশোধনী প্রস্তাব নিয়ে সংসদে ভোটাভুটি হয়।
গত ২৩শে জুন বিলটি সংসদে তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
পাস হওয়া এই বিলে জুয়া, অনলাইন জুয়া, বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধ অনুযায়ী ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।
ওই আইনে ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জুয়ার লেনদেন হলে সেটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় হবে। সেই সাথে অ্যাপস, ওয়েবসাইট বা স্যোশাল মিডিয়া ব্যবহার করে জুয়া হলেও সেটাও ওই আইনে অপরাধ হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/bangladesh-parliament-passes-anti-gambling-law/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ