বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ণ

বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা।  এরই মধ্যে দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমান ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তিতে পড়েছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ির পথে রওনা দিচ্ছেন।

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে মহাসড়কের এলেঙ্গা, পৌলি, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ বাড়ি ফিরছেন।

কুড়িগ্রামগামী যুবক জাহিদুল ইসলাম বলেন, “চন্দ্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে বাস না পেয়ে ট্রাকে যাচ্ছি। করটিয়ার কাছাকাছি আসার পর বৃষ্টি শুরু হয়েছে।  বৃষ্টিতে শীত লাগছে, খুব কষ্ট হচ্ছে।”

নওগাঁর মহাদেব সাহা বলেন, “বৃষ্টিতে ট্রাকের ওপর পলিথিন দিয়েও কোনো কাজ হচ্ছে না।  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

বৃদ্ধ শরবত বেপারি বলেন, “টাঙ্গাইলে আসার পর থেকেই বৃষ্টিতে কষ্ট হচ্ছে। ”

মোটরসাইকেল আরোহী আলতাব বলেন, “বৃষ্টিতে ফোন ও নগদ টাকা ভিজে গেছে। শীতেও খুব কষ্ট হচ্ছে।”

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/extreme-suffering-of-people-heading-home-eid-ul-adha-on-the-highway/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৮:২২ অপরাহ্ণ