পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শেষ হতে যাচ্ছে ৩০ দিনে। আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।
১৮ মার্চ, ২০২৬ বুধবার রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশিত হয়েছে খালিজ টাইমসে।
খবরে বলা হয়, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে পবিত্র ঈদুল ফিতর।
আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস। আর শাওয়াল হলো দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বব্যাপী উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/saudi-arabia-to-eid-on-friday-20-03-2026/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৫-২০২৬, ০২:৫০ অপরাহ্ণ