বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ

‘সুন্নি ও শিয়া’এর বিরুদ্ধে ‘জোট’ গঠন করবে নেতানিয়াহু

লেখক: মুহিবুর হোসাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যে “সুন্নি ও শিয়া অক্ষ” বলে অভিহিত করেছেন, তা মোকাবিলায় একটি আঞ্চলিক “জোট” গঠনের প্রচেষ্টা চলছে।

বার্তা সংস্থা Bloomberg-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আসন্ন সফরকে সামনে রেখে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু জানান, প্রস্তাবিত এই জোটে ভারত, বিভিন্ন আরব ও আফ্রিকান দেশ, গ্রিস, সাইপ্রাসসহ আরও কয়েকটি এশীয় রাষ্ট্র অন্তর্ভুক্ত থাকতে পারে।

তিনি বলেন, এসব দেশ তাঁর ভাষায় “কঠোরপন্থী শিয়া অক্ষ” এবং “উদীয়মান কঠোরপন্থী সুন্নি অক্ষ”-এর বিপরীতে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

নেতানিয়াহু দাবি করেন, লক্ষ্য হচ্ছে এমন দেশগুলোর একটি সমন্বিত অক্ষ গড়ে তোলা, যারা বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্যকে একইভাবে দেখে। তাঁর বক্তব্য অনুযায়ী, “র‌্যাডিকাল অক্ষগুলোর” বিপরীতে এই জোট গঠন করা হবে—যার মধ্যে রয়েছে শিয়া অক্ষ, যাদের বিরুদ্ধে ইসরায়েল ইতোমধ্যে “খুব শক্ত আঘাত” হেনেছে, এবং গড়ে ওঠা “র‌্যাডিকাল সুন্নি অক্ষ”।

তিনি আরও বলেন, এই দেশগুলোর মধ্যে সহযোগিতা “বড় ধরনের সুফল” বয়ে আনতে পারে এবং “ইসরায়েলের শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করবে।”

নেতানিয়াহু উল্লেখ করেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি এই জোটে যোগ দেয়, তাহলে পারস্পরিক সহযোগিতা “উল্লেখযোগ্য ফলাফল” দেবে এবং ইসরায়েলের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ আরও সুদৃঢ় করবে।

তবে নেতানিয়াহুর এই বক্তব্যের বিষয়ে তিনি যেসব আরব বা অন্যান্য দেশের নাম উল্লেখ করেছেন, সেসব দেশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/alliance-against-sunni-and-shia-axes-including-arab-states/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ