বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

লেখক: মুহিবুর হোসাইন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইটি আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া – ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা – ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

সোমবার নির্বাচন কমিশনে একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারকে তা জানিয়েছেন তারেক রহমান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।

নির্বাচন কমিশন আইনানুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু জয়ী হলে শুধুমাত্র একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন।

আইনানুযায়ী, এখন বগুড়া – ৬ এর ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসনে নির্বাচন করে দু’টিতেই বিজয়ী হয়েছেন।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/tarique-rahman-leaves-bogra-6-seat/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২০ অপরাহ্ণ