বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

লেখক: মুহিবুর হোসাইন

২৫ বছর পর বরিশালের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এতে অংশ নিতে বরিশাল বিভাগের ছয় জেলার ২১ আসনের প্রার্থী এবং তাদের সমর্থকরা দলে দলে জড়ো হয়েছেন।

রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন বেলস পার্ক মাঠে। সকাল ১০টার মধ্যে মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠের আশপাশের এলাকা ও সড়কেও তারেক রহমানকে দেখার জন্য জনতার ভিড়।

এর আগে ২০১৫ সালে প্রতিনিধি সম্মেলনে বরিশাল স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান।

আজকের নির্বাচনি সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ভোটারদের সঙ্গে। এতে সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/tarique-rahman-to-speak-at-bells-park-after-25-years/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২০ অপরাহ্ণ