বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে

লেখক: মুহিবুর হোসাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে।

হামলার আশঙ্কায় ইরান তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর, ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে জোরদার কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। তুরস্কে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তেহরান জানিয়েছে, হামলার হুমকির মধ্যে কোনো আলোচনায় বসবে না এবং দেশ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান এক হাজার নতুন কৌশলগত ড্রোন যুক্ত করেছে বলে দাবি করেছে।

চীন ও রাশিয়া সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে আলোচনা জোরদারের আহ্বান জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/us-iran-tensions/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৫-২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ