বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ

ইয়েমেনে অস্ত্রবাহী জাহাজ লক্ষ্য করে সৌদির বিমান হামলা

লেখক: মুহিবুর হোসাইন

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্রবাহী জাহাজ সেখানে পৌঁছানোর পর এই হামলা চালানো হয়।

রিয়াদের মতে, জাহাজগুলোতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ ছিল এবং সেগুলো থেকে ইউএই–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের জন্য অস্ত্র ও সাঁজোয়া যান খালাস করা হচ্ছিল।

সৌদি সামরিক বাহিনী জানায়, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে রাতের আঁধারে সীমিত হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এই হামলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশ্লেষকদের মতে, এতে ইয়েমেনে ইউএই–সমর্থিত বাহিনীর অস্ত্র সরবরাহ ব্যাহত হতে পারে, কারণ ইয়েমেনের আকাশপথ সৌদি আরবের নিয়ন্ত্রণে।

লন্ডনের রাস্তায় হাদি হত্যার বিচার চাইলেন শিখরা

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/saudi-airstrikes-target-weapons-ship-in-yemen/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ