বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ

জয়পুরহাটে ২ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

জয়পুরহাট জেলার ২ টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৬ ও জয়পুরহাট-২  আসনে ৫ জন প্রার্থী রয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন মন্ডল, আতাউর রহমান ও মো. ঈসা আলেক।

জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম রাশেদুল আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মো. আব্বাস আলী ও সিরাজুল ইসলাম।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/joypurhat-bnp-seats-election-2026-bd/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৪-২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ