হাসনাত আব্দুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে। তাই না? ওর বলি তো হয়ে গেছে, বলি সম্পন্ন। এখন শুধু দেখার বিষয়, দাগটা কখন মুছবে।’ লাইভ পডকাস্টে এসব কথা বলছিলেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সামার পাল সিং টুর।
গত (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ‘ডিইএফ টকস’ নামে এক ইউটিউব চ্যানেলে এ পডকাস্টটি লাইভ সম্প্রচার হয়। এর আগে একই চ্যানেলের একটি পডকাস্টে হাসনাতকে ‘হেডশট’ করার কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়না।
তিনি বলেন, ধুরন্ধরের মত স্পিরিট লাগিয়ে তাকে মুছে দেয়া হবে। নাম তো ডায়েরিতে উঠে গেছে। কখন মারবে, তা যে কোনো সময়ই হতে পারে। এ সময় পডকাস্টের উপস্থাপক আদি অচিন্ত বলেন, আমাদের কর্নেল রায়না বলে দিয়েছে, এর পরের পালায় হেডশট।
গত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে হাসনাত আব্দুল্লাহ ভারতের আধিপত্যবাদী নীতির কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে- মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা (ভারত) যেহেতু তাদের আশ্রয়–প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদের আশ্রয়-প্রশয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারতে থেকে আলাদা করে দেবো,” বলেন তিনি।
ভারতকে শেখ হাসিনার ‘পৃষ্ঠপোষক’ উল্লেখ করে তিনি বলেন, “দিনের আলোর মতো স্পষ্ট-স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে দিচ্ছে।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন। তিনি ভারতকে একটি “পারমাণবিক শক্তিধর রাষ্ট্র” উল্লেখ করে বাংলাদেশকে “শিক্ষা দেওয়ার” হুমকি দিয়েছেন।
তার এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উসকানিমূলক বলে মনে করছে সচেতন মহল।
হাদিকে হত্যার পর হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। আবার এ ঘটনার পর হাসিনার ফোনকল ফাঁস, ভারতের সেনা কর্মকর্তার সরাসরি হাসনাতকে লক্ষ্য করে পোস্ট এবং আসামের মুখ্যমন্ত্রীর পারমাণবিক হামলার হুমকি নতুন করে দেশের শান্তিপ্রিয় মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/hasnat-abdullah-threatened-by-former-indian-army-officer/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ