বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এছাড়া বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/ekushy-book-fair-to-start-on-20-feb-2026/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ