বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ণ

অল্প সময়ে তোমরা যা দিয়েছ, জাতি কখনো ভুলবে না

লেখক: মুহিবুর হোসাইন

১০ ডিসেম্বর, বুধবার বিকাল পাঁচটায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন দুই তরুণ উপদেষ্টা। পদত্যাগপত্র গ্রহণ করে ড. ইউনূস তাদের উদ্দেশে বলেন, ‘তোমরা ২০২০ সালের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জাতিকে এক ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে সাহায্য করেছ। তোমাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তোমরা গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তোমাদের অবদান অন্তর্বর্তীকালীন সরকার চিরকাল মনে রাখবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। অল্প সময়ে যা কিছু অর্জিত হয়েছে, তা জাতি কখনো ভুলবে না।’

তিনি বলেন, ‘এটি একটি পরিবর্তনের সূচনা মাত্র। আমি আশা করি, আগামীতে তোমরা আরও বৃহত্তর পরিসরে বড় ধরনের অবদান রাখবে।’

দেশের মঙ্গলে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারে থেকে যা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছ, তা তোমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগাতে হবে।’

মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন তফশিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হবে। তফশিল আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে।

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/asif-and-mahfuz-submit-resignation-letters-to-chief-advisor/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ