বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ণ

এমএলএস কাপ ফাইনালে জমজমাট লড়াই: মেসি বনাম মুলার

লেখক: মুহিবুর হোসাইন

এমএলএস কাপ ২০২৫-এর ফাইনালে ফুটবলের দুই কিংবদন্তি আবার মুখোমুখি লিওনেল মেসির ইন্টার মিয়ামি বনাম টমাস মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।
ফোর্ট লডারডেলে শনিবারের এই মহারণকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল ও ২০১০ সালের কোয়ার্টার ফাইনালের স্মৃতি যেন আবার ফিরে আসছে। আর্জেন্টিনা জার্মানির সেই দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির হয়ে খেলেছিলেন মুলার আর আর্জেন্টিনার হয়ে ছিলেন মেসি জয় দু’বারই গেছে মুলারের দলে।

ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান দিয়েগোকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মুলার বলেন,
“এটা মেসির বিরুদ্ধে মুলারের লড়াই নয় এটা হোয়াইটক্যাপস বনাম ইন্টার মিয়ামি।
হয়তো তারা মেসির ওপর একটু বেশি নির্ভর করে, কারণ আমরা খুব ভালো দল।”

মুলার-মেসি ক্যারিয়ারে ১০ বার মুখোমুখি হয়েছেন। মেসির দল জিতেছে মাত্র তিনবার। তবে মেসি কী ভাবছেন এই পুনর্মুখোমুখি নিয়ে সেটা রহস্যই থেকে যাচ্ছে।
কারণ ইন্টার মিয়ামি প্রায়ই তাকে সাক্ষাৎকারের জন্য সামনে আনে না।

শনিবারের ফাইনাল তাই শুধু দুই দল নয়, দুই ফুটবল কিংবদন্তির ইতিহাসকেও নতুন অধ্যায়ে নিয়ে যেতে চলেছে।

লা লিগায় শীর্ষে বার্সেলোনা

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/thomas-muller-and-lionel-messi-set-for-showdown/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৪-২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ