বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

লা লিগায় শীর্ষে বার্সেলোনা

লেখক: মুহিবুর হোসাইন

মিডফিল্ডার দানি ওলমোর জোড়া গোলে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের প্রথম মিনিটেই পাবলো ইবানেজের গোলে এগিয়ে যায় সফরকারী আলাভেস।
তবে দ্রুতই লামিনে ইয়ামালের দারুণ সমতায় ফিরিয়ে আনে কাতালানরা, রাফিনহার পাস থেকে গোলটি করেন এই কিশোর তারকা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ওলমো বার্সাকে এগিয়ে দেন এবং ম্যাচের শেষদিকে তার দ্বিতীয় গোলটি করে পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে দলটির টানা চতুর্থ লিগ জয়ের নিশ্চিত করেন।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
রবিবার জিরোনার বিপক্ষে মাঠে নামবে জাবি আলোনসোর দল।

দিনের আরেক ম্যাচে রিয়াল ওভিয়েদোকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
দুই অর্ধের মাঝেই আলেকজান্ডার সোরলোথের জোড়া গোল তিন পয়েন্ট এনে দেয় দিয়েগো সিমিওনের দলকে।

সিজনের প্রথম ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর অ্যাটলেটিকো টানা ১৩টি লিগ ম্যাচে অপরাজিত।
শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তিন পয়েন্ট পিছিয়ে আছে তারা।

“যে সময়ই হোক ১৫, ২০ বা ৯০ মিনিট সোরলোথ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার মতো বৈশিষ্ট্য দলটিতে আর কারও নেই,” ম্যাচ শেষে বলেন সিমিওনে।

সপ্তাহের মাঝামাঝি চেলসির কাছে ৩-০ গোলের বড় হার সত্ত্বেও ক্লাবের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়ে ফিরেছে বার্সা। চোটের কারণে রোনাল্ড আরাউহো ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে ছাড়াই খেলতে হয় ফ্লিককে।
তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রাফিনহা ও পেদ্রি, যা বড় স্বস্তি এনে দিয়েছে কোচকে।

ওলমো বলেন, “প্রথম মিনিটেই গোল খেয়ে আমরা হতভম্ব হয়েছিলাম, তবে দল দারুণভাবে প্রত্যাবর্তন করেছে।”

রাফিনহা যোগ করেন, “আমাদের আরও উন্নতি করতে হবে। কিন্তু আজকের সবচেয়ে জরুরি বিষয় ছিল জয় নিয়ে ফেরা।”

ফ্লিকও সন্তুষ্ট দলের ফলাফল ও মূল খেলোয়াড়দের প্রত্যাবর্তনে।
“তারা ফিরেছে, এটা বড় ইতিবাচক দিক। তিন পয়েন্ট পাওয়া আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল,” মন্তব্য করেন বার্সা কোচ।

সৌদি প্রো লিগে চমকপ্রদ বাইসাইকেল কিকে রোনালদোর গোল

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/barcelona-take-la-liga-lead/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৪-২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ