বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ

লেখক: মুহিবুর হোসাইন

বরিশাল-ভোলা সেতুর দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় তারা শাহবাগ চত্বর অবরোধ করেন।
এতে শাহবাগ হয়ে যেসব রুটের গাড়ি নিয়মিত চলাচল করে সেগুলো যানজটে আটকা পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আন্দোলনকারীদের একজন বলেন, ‘ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি সেতু নির্মাণ আমাদের প্রধান দাবি। যাতায়াতে আমরা চরম দুর্ভোগের শিকার হই। নদী পারাপারের ক্ষেত্রে লঞ্চের ওপরই নির্ভর করতে হয়, ফলে রাতের বেলায় যাতায়াত প্রায় অসম্ভব। চিকিৎসার জন্য কাউকে ঢাকায় আনতে হলেও অনেক সময় পুরো একটি দিন অপেক্ষা করতে হয়।’

আন্দোলনকারীদের সবাই ভোলা জেলা থেকে আগত কিংবা চাকরির জন্য আগে থেকেই ঢাকা ছিল বলে জানান তিনি।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/shahbag-blockade-demanding-bhola-barisal-bridge/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০০ অপরাহ্ণ