বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকায় পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে ফুলের তোড়াটি পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার দূতাবাসের কাছ থেকে ফুল গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত রোববার রাতে অসুস্থতা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান।
চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি সিসিইউতে পর্যবেক্ষণে আছেন।
সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় প্রয়োজন।
লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ঢাকায় তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bdexpress.news/pakistani-pm-sends-flowers-to-khaleda-zia/© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৩:২০ অপরাহ্ণ