বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন

লেখক: মুহিবুর হোসাইন

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯টি নির্দিষ্ট দেশ থেকে আসা অভিবাসীদের দেওয়া গ্রিন কার্ড নতুন করে পর্যালোচনা করা হবে। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের প্রধান জোসেফ এডলো জানান, প্রেসিডেন্ট তাকে নির্দেশ দিয়েছেন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলোর অভিবাসীদের গ্রিন কার্ড কঠোর ও বিস্তৃতভাবে পুনর্মূল্যায়ন করতে।

বিবিসির প্রশ্নের জবাবে সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের এক ঘোষণার কথা উল্লেখ করে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলাকে তালিকাভুক্ত করা হয়েছিল।

গত বুধবার ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনাকে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুতর নিরাপত্তা সংকটের লক্ষণ হিসেবে মন্তব্য করেন। ঘটনার পরপরই এডলো এই কঠোর পর্যালোচনার ঘোষণা দেন, যদিও তার বৃহস্পতিবারের সামাজিকমাধ্যম বিবৃতিতে এ হামলার প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি।

সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ওই সময় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় অনেক আফগানকে দেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।

গ্রিন কার্ড পুনর্বিবেচনা কীভাবে হবে তা এখনো পরিষ্কার করে জানানো হয়নি।
তবে হোয়াইট হাউসের জুন মাসের ঘোষণায় বলা হয়েছিল, সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ঝুঁকির কারণে কিছু দেশের নাগরিকদের প্রবেশে সীমাবদ্ধতা প্রয়োজন।
নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি ব্যবসা, শিক্ষা ও ভ্রমণ ভিসাধারীদের অতিরিক্ত অবস্থানের হারকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়। তালিকায় আরও রয়েছে মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র এবং লিবিয়া।

এর আগে গত সপ্তাহে ইউএসসিআইএস বাইডেন প্রশাসনের সময়ে অনুমোদিত সব শরণার্থী আবেদন পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছিল। বুধবার যুক্তরাষ্ট্র সব আফগান নাগরিকের অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে, যাতে নিরাপত্তা যাচাই ব্যবস্থা নতুনভাবে মূল্যায়ন করা যায়।

চীনে থাকা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জাপানের

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/re-examine-green-card-holders/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ