বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ অপরাহ্ণ

শেকৃবিতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক

দেশে ভূমিকম্পপরবর্তী পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হলত্যাগের নির্দেশ দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন।

রোববার (২৩ নভেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা. আশাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা কেঁপে উঠলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের ৩টিতে ফাটল ধরে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। এ সময় হলগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলগুলোর ফিটনেস পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা হয়।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/students-were-told-to-leave-agc-hall/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:০১ অপরাহ্ণ