বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ

গাজীপুরে বিএনপির ১৫ নেতানেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

লেখক: বিডিএক্সপ্রেস ডেস্ক
বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতানেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ; মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান; মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু; সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মনির); গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির; বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা; বাসন থানার ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা; গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার; ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার; ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা আক্তার বীথি; ৩৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান; ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম; ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

প্রসঙ্গত, ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। তারা বহিষ্কার হয়েও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/withdrawl-order-of-15-bnp-leaders-of-bnp-in-gazipur/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০১:০১ অপরাহ্ণ