বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ণ

মেক্সিকোজুড়ে জেনারেশন জেডের বিক্ষোভ, মেয়র হত্যাকাণ্ডে ক্ষোভ

লেখক: মুহিবুর হোসাইন

মেক্সিকোতে ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ জানাতে শনিবার দেশজুড়ে “জেনারেশন জেড” এর ব্যানারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। চলতি মাসের শুরুতে এক দুর্নীতি-বিরোধী মেয়রকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাই এই আন্দোলনের সূত্রপাত।

রাজধানী মেক্সিকো সিটিতে মুখোশ ও হুড পরা বিক্ষোভকারীদের একটি অংশ রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউমের বাসভবন জাতীয় প্রাসাদ ঘেরা ব্যারিকেড ভেঙে ফেললে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাজকুয়েজ জানান, সংঘর্ষে ১০০ জন পুলিশ আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
এ ছাড়া ২০ জন সাধারণ মানুষও আহত হয়েছেন।
ভাজকুয়েজ আরও জানান, বিক্ষোভ চলাকালে ২০ জনকে গ্রেপ্তার এবং আরও ২০ জনকে প্রশাসনিক অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

দেশের বিভিন্ন শহরে একই দিনে পৃথক মিছিল হয়েছে। পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যেও বড় বিক্ষোভ হয়, যেখানে ১ নভেম্বর উরুপান শহরের মেয়র কার্লোস মানজোকে একটি ডে অব দ্য ডেড অনুষ্ঠান চলাকালে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

মেক্সিকো সিটির বিক্ষোভে অনেকে শেইনবাউমের ক্ষমতাসীন দল মোরেনার বিরুদ্ধে স্লোগান দেয় “বের হও, মোরেনা।” কেউ কেউ অপরাধ দমনে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, “কার্লোস মারা যাননি, সরকার তাকে হত্যা করেছে।”

বিক্ষোভ ডাক দেওয়া “জেনারেশন জেড মেক্সিকো” নামের দলটি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এবং সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বিরক্ত তরুণ প্রজন্মের কণ্ঠস্বরই তুলে ধরছে।
১৯৯৭ থেকে ২০১২ সালে জন্ম নেওয়া প্রজন্মকে সাধারণত জেনারেশন জেড বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে যারা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সক্রিয় ভূমিকা রাখছে।

তবে প্রেসিডেন্ট শেইনবাউমের প্রশাসন দাবি করেছে, শনিবারের মিছিলগুলো মূলত ডানপন্থী বিরোধীদের দ্বারা সংগঠিত ও পরিচালিত এবং সামাজিক মাধ্যমে বটের মাধ্যমে প্রচার বাড়ানো হয়েছে।

খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিলেন ট্রাম্প
gnews

বিডিএক্সপ্রেসের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নির্বাহী সম্পাদক: মোঃ মুহিবুর হোসাইন

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bdexpress.news/protests-spread-in-mexico/

© বিডিএক্সপ্রেস | bdexpress.news | খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, বিডিনিউজ, বাংলা নিউজ | News, latest news, breaking news | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ